হক্কানী আলেমদের পরামর্শে হিবা আইন সংশোধনের দাবি ছারছীনার পীর ছাহেব হুজুর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)
চলমান হিবা আইন নিয়ে আলেমদের মতামত গ্রহণ করে তা পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)
আজ ৯ সেপ্টেম্বর বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস ও পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন থেকে সরকারকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, ইসলামী শরীয়ত-সংশ্লিষ্ট বিষয়ে হক্কানী আলেম-ওলামা ও ইসলামী আইন বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করলে তা অধিক গ্রহণযোগ্য ও জনকল্যাণকর হবে।
ছারছীনার পীর ছাহেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হক্কানী আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ করে চলমান হিবা আইন সংশোধন এবং কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

0 Comments