**আমাদের রূহানী ভিত্তি ও সোনালী সিলসিলা: ছারছীনা দরবার শরীফ**
হৃদয়ের পরিশুদ্ধি, শরীয়তের নিখুঁত আনুগত্য, সুন্নাতের পাবন্দী এবং মারেফতের অমীয় সুধা পানে আমাদের আত্মিক ঠিকানা ছারছীনা শরীফের বরকতময় মসনদ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই সিলসিলা নুরনবী হযরত মুহাম্মদ ﷺ-এর নূরানী আদর্শের অতন্দ্র প্রহরী হিসেবে সত্যের আলো ছড়িয়ে আসছে।
সিলসিলায়ে আলিয়ার অবিচ্ছিন্ন স্বর্ণালী ধারা
* বর্তমান পথপ্রদর্শক: আমীরে শরীয়ত ও ত্বরীকত, ছারছীনা শরীফের বর্তমান গদ্দিনীশীন পীর ছাহেব—মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।
* পূর্বসূরি তিন মহান রাহবার:
* কুতুবুল আলম, সিলসিলার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ্ সুফি নেছার উদ্দীন আহমদ (রহ.)
* মুজাদ্দিদে জামান, আল্লামা শাহ্ আবু জাফর মুহাম্মদ ছালেহ্ (রহ.)
* বাহরে শরীয়ত, ওলিয়ে কামিল শাহ্ সুফি মাওলানা মুহিব্বুল্লাহ (রহ.)
* বাংলা-আসামের পুনর্জাগরণের কাণ্ডারি: মোজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ সুফি আবু বকর সিদ্দিকী ফুরফুরাবী (রহ.)।
* রূহানিয়্যাতের উজ্জ্বল নক্ষত্রদ্বয়: হযরত শাহ্ সুফি ফতেহ আলী ওয়ায়েসী (রহ.) ও হযরত শাহ্ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী (রহ.)।
* শাহাদাত ও জিহাদের অবিস্মরণীয় প্রেরণা: আমীরুল মুমিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.)-এর বিপ্লবী কাফেলা।
* মূল উৎসধারা: এভাবে সিলসিলার যোগসূত্র স্বর্ণালী শিকল বেয়ে সরাসরি পৌঁছেছে উম্মতের পরম আশ্রয়, রাহমাতুল্লিল আলামীন সাইয়্যিদুল মুরসালীন হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র নূরানী দরবারে।
> ❝ঘোলা পানিতে মাছ শিকারকারী কোনো সুবিধাবাদী গোষ্ঠীর অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। যুগের ফিতনা থেকে ঈমান-আমল হেফাজত করতে হক্কানী আকাবিরদের রক্তঘামে প্রতিষ্ঠিত এই নূরানী সিলসিলায় অটল ও অবিচল থাকুন।❞
>
মুফতী ওসমান গনী সালেহী।

0 Comments